ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের শিরোপার স্বপ্ন ধরে রাখতে এবার কঠিন পরীক্ষার সামনে স্পেন। শেষ আটের লড়াইয়ে ইউরোপের শক্তিশালী প্রতিপক্ষ বেলজিয়ামের মুখোমুখি হবে লা রোজারা। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে দুই দলই মাঠে নামবে নিজেদের সেরাটা দিয়ে। স্পেন বনাম বেলজিয়াম , পর্ব: কোয়ার্টার ফাইনাল , ১০ জুলাই ২০২৬ বাংলাদেশ সময় অনুযায়ী | সোফাই স্টেডিয়াম, ইংলউড, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
শেষ ষোলোর লড়াইয়ে দারুণ পারফরম্যান্স করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় স্পেন। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের বিপক্ষে কঠিন লড়াইয়ের পর ১-০ গোলের জয় তুলে নেয় তারা। ম্যাচের শেষ মুহূর্তে মিকেল মেরিনোর একমাত্র গোলে বিদায় নিশ্চিত হয় পর্তুগালের। ফলে শেষ বিশ্বকাপে শিরোপা জয়ের স্বপ্ন অপূর্ণ রেখেই মাঠ ছাড়তে হয় রোনালদোকে।
অন্যদিকে শেষ ষোলোতে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়ে শেষ আট নিশ্চিত করেছে বেলজিয়াম। লুমেন ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারায় রেড ডেভিলসরা। বেলজিয়ামের হয়ে চার্লস ডি কেটেলার জোড়া গোল করেন। এছাড়া হান্স ভেনাকেন ও রোমেলু লুকাকু একটি করে গোল করেন। যুক্তরাষ্ট্রের হয়ে একমাত্র গোলটি করেন মালিক তিলমান।
এখন কোয়ার্টার ফাইনালে মুখোমুখি দুই ইউরোপিয়ান শক্তি। স্পেনের তরুণ প্রতিভা, বল দখল ও আক্রমণভাগের ধার যেমন বড় অস্ত্র, তেমনি বেলজিয়ামের ভরসা অভিজ্ঞ রোমেলু লুকাকু, কেভিন ডি ব্রুইনা ও তাদের শক্তিশালী আক্রমণভাগ।
শিরোপার পথে এগিয়ে যেতে হলে দুই দলকেই দিতে হবে কঠিন পরীক্ষা। স্পেনের ছন্দ নাকি বেলজিয়ামের অভিজ্ঞতা—কোয়ার্টার ফাইনালের এই মহারণেই মিলবে তার উত্তর।
Leave a Reply