1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
July 6, 2026, 3:39 pm

রেকর্ডের দ্বারপ্রান্তে বিশ্বকাপ ভেঙে যেতে পারে সর্বাধিক গোলের রেকর্ড

Reporter Name
  • Update Time : Monday, July 6, 2026
  • 21 Time View

ক্রীড়া ডেস্ক

চলতি ফিফা বিশ্বকাপে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে এবং আর্লিং হালান্ড। গোলের দৌড়ে তিনজনই এখন সমান তালে এগিয়ে গিয়ে নতুন ইতিহাসের সম্ভাবনা তৈরি করেছেন।

সর্বশেষ রোববার ভোরের ম্যাচে জোড়া গোল করে আলোচনায় আসেন আর্লিং হালান্ড। তার এই পারফরম্যান্সে চলতি বিশ্বকাপে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে ৪ ম্যাচে ৭টি। একই সংখ্যক গোল রয়েছে লিওনেল মেসির নামেও, যিনি ৪ ম্যাচে ৭ গোল করেছেন। কিলিয়ান এমবাপে ৫ ম্যাচে করেছেন ৭ গোল।

অর্থাৎ, এই প্রথমবারের মতো কোনো বিশ্বকাপে তিনজন ভিন্ন ফুটবলারই ৭ বা তার বেশি গোল করার কৃতিত্ব অর্জন করলেন। এর আগে সর্বশেষ কাতার বিশ্বকাপে মেসি ও এমবাপে ৭ বা তার বেশি গোল করেছিলেন, তবে এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন হালান্ডও।

বিশ্বকাপ ইতিহাসে এক আসরে সর্বাধিক গোলের রেকর্ডটি এখনো রয়েছে ফ্রান্সের জাস্ট ফঁতেনের দখলে। ১৯৫৮ সালের বিশ্বকাপে মাত্র ৬ ম্যাচে ১৩ গোল করেছিলেন তিনি। এছাড়া ১৯৫৪ সালের বিশ্বকাপে হাঙ্গেরির সান্দর কোসিস করেছিলেন ১১ গোল।

বর্তমান ফর্ম ও গোলের গতি বিবেচনায় মেসি, এমবাপে ও হালান্ড—তিনজনই ফাইনাল পর্যন্ত গেলে ফঁতেনের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে যাওয়ার সম্ভাবনা প্রবল বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

বিশ্বকাপে এভাবে একসঙ্গে তিনজন তারকার গোলের ঝড় নতুন মাত্রা যোগ করেছে টুর্নামেন্টে, যা দর্শকদের জন্য তৈরি করেছে এক অনন্য উত্তেজনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV