কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ৩-২ গোলের রুদ্ধশ্বাস জয়ে আবারও ইতিহাসে নিজের নাম আরও উজ্জ্বল করলেন লিওনেল মেসি। ম্যাচে আর্জেন্টিনার প্রথম গোলটি করে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ২০-এ নিয়ে যান এই আর্জেন্টাইন অধিনায়ক। এর মধ্য দিয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় নিজের অবস্থান আরও শক্ত করলেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।
শুধু গোলেই নয়, এই ম্যাচে আরও একাধিক অনন্য মাইলফলক স্পর্শ করেন মেসি। বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ৩০টি ম্যাচ খেলার কীর্তি গড়েন তিনি। একই সঙ্গে তিনিই প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে ২০ গোলের মাইলফলক স্পর্শ করেন।
কেপ ভার্দের বিপক্ষে গোল করার মাধ্যমে বিশ্বকাপে ১৮টি ভিন্ন দেশের বিপক্ষে গোল করার বিরল রেকর্ডও গড়েছেন মেসি, যা বিশ্ব ফুটবলে আর কারও নেই। নকআউট পর্বেও তার প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠেছে। শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে তিনি সরাসরি ১২টি গোলে অবদান রেখেছেন—যার মধ্যে রয়েছে ৬টি গোল ও ৬টি অ্যাসিস্ট। বিশ্বকাপের নকআউটে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ যৌথ গোল-অবদান, যেখানে তার পাশে রয়েছেন অন্য কেউ নয়।
এছাড়া বিশ্বকাপে টানা আট ম্যাচে গোল করার অনন্য কীর্তিও এখন মেসির দখলে। একই সঙ্গে দুইটি আলাদা বিশ্বকাপে অন্তত সাতটি করে গোল করার ইতিহাসেও তিনি প্রথম ফুটবলার। কাতার বিশ্বকাপে সাত গোল করার পর চলমান আসরেও সেই ধারাবাহিকতা বজায় রেখে নতুন উচ্চতায় পৌঁছে গেছেন আর্জেন্টিনার এই মহাতারকা।
সব মিলিয়ে কেপ ভার্দের বিপক্ষে এই ম্যাচটি শুধু একটি জয় নয়—মেসির কিংবদন্তি অধ্যায়ে আরও নতুন কিছু রেকর্ডের সংযোজন।
Leave a Reply