1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
May 9, 2026, 2:19 pm

ক্যানসার হাসপাতাল স্থাপনে জাপানের সহযোগিতা চাইলেন জামায়াত আমির

Reporter Name
  • Update Time : Saturday, May 9, 2026
  • 19 Time View

তিস্তা নিউজ ডেস্ক

বাংলাদেশে একটি বিশেষায়িত ক্যানসার হাসপাতাল স্থাপনে জাপানের সহযোগিতা চেয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে জাপানের প্রযুক্তিগত ও কারিগরি সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

জাপানের স্থানীয় সময় শুক্রবার (৮ মে) বিকাল সাড়ে ৫টায় টোকিওতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভাইস মিনিস্টার শিমাদা তোমোকির সঙ্গে এক বৈঠকে তিনি এ অনুরোধ জানান। বৈঠকে জাপান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকের শুরুতেই শিমাদা তোমোকি সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিরোধীদলীয় নেতা মনোনীত হওয়ায় ডা. শফিকুর রহমানকে অভিনন্দন জানান।

বৈঠকে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি এবং মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের স্বাস্থ্যখাতে বিশেষ করে ক্যানসার চিকিৎসা ব্যবস্থায় আধুনিকায়নের বড় প্রয়োজন রয়েছে। এ লক্ষ্যেই একটি বিশেষায়িত ক্যানসার হাসপাতাল স্থাপনে জাপানের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। তিনি জাপানের উন্নত চিকিৎসা প্রযুক্তি ও অভিজ্ঞতা বাংলাদেশে কাজে লাগানোর আহ্বান জানান।

আলোচনায় জাপান পক্ষ বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সামাজিক উন্নয়ন এবং আঞ্চলিক স্থিতিশীলতায় ভূমিকার প্রশংসা করে। পাশাপাশি ভবিষ্যতেও বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।

ডা. শফিকুর রহমান জাপানের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, অবকাঠামো, বিদ্যুৎ, যোগাযোগ এবং মানবসম্পদ উন্নয়নে জাপানের অবদান বাংলাদেশের উন্নয়নকে ত্বরান্বিত করেছে।

তিনি আরও আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত ও বহুমাত্রিক হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV