1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
May 7, 2026, 1:57 pm

প্রধানমন্ত্রীর সঙ্গে টিআইবির নির্বাহী পরিচালকের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : Thursday, May 7, 2026
  • 24 Time View

তিস্তা নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। বৃহস্পতিবার (৭ মে) সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, বৈঠকে দেশের দুর্নীতি দমন, সুশাসন প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এসময় প্রধানমন্ত্রী সরকারের দুর্নীতিবিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং প্রশাসনের সব স্তরে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৈঠকে সরকারি সেবা খাতে স্বচ্ছতা বৃদ্ধি, ডিজিটাল নজরদারি ব্যবস্থা জোরদার এবং জনসেবায় জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়েও মতবিনিময় হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, “দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।”

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান রাষ্ট্রীয় বিভিন্ন খাতে সুশাসন প্রতিষ্ঠা, তথ্যপ্রাপ্তির অধিকার কার্যকর করা এবং দুর্নীতি প্রতিরোধে নাগরিক অংশগ্রহণ বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বলে জানা গেছে।

সাক্ষাতের সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও এসময় উপস্থিত ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের উচ্চপর্যায়ে এ ধরনের বৈঠক প্রশাসনিক স্বচ্ছতা ও দুর্নীতিবিরোধী কার্যক্রমকে আরও গতিশীল করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV