1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
July 20, 2026, 2:42 pm

১৭ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, রাতেই হতে পারে আবহাওয়ার পরিবর্তন

Reporter Name
  • Update Time : Sunday, July 19, 2026
  • 16 Time View

তিস্তা টিভি ডেস্ক

ঢাকাসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে রাতের মধ্যে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, রোববার (১৯ জুলাই) রাত ১টার মধ্যে এসব এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝড়ো বাতাস হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানায়, রোববার রাত ১টার মধ্যে রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো বাতাস বয়ে যেতে পারে।

এ সময় এসব এলাকায় বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড়ো আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে আরও বলা হয়েছে, মৌসুমি বায়ুর বর্ধিতাংশ বর্তমানে পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল পেরিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে।

বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চলের ওপর সক্রিয় রয়েছে। দেশের অন্যান্য এলাকায় এটি মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এদিকে সোমবার (২০ জুলাই) সকাল ৯টা পর্যন্ত দেওয়া পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তাই ঝড়-বৃষ্টির সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV