1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
July 12, 2026, 2:49 pm

মুজিববর্ষ উদযাপনের ব্যয়ের হিসাব দিলেন অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : Sunday, July 12, 2026
  • 19 Time View

তিস্তা টিভি ডেস্ক

মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, শেখ মুজিবুর রহমানের ছবি, বেদী ও ভাস্কর্য নির্মাণ এবং সরকারি বিভিন্ন প্রকল্পে মোট ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয় হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (১২ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান (বেলাল)-এর এক প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য তুলে ধরেন অর্থমন্ত্রী।

সংসদ সদস্য তার প্রশ্নে জানতে চান, ‘মুজিববর্ষ’ উপলক্ষে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় আয়োজিত বিভিন্ন কর্মসূচি, শেখ মুজিবুর রহমানের ছবি ও বেদী নির্মাণ, সরকারি অফিসে ব্রোঞ্জ, তামা ও মার্বেল পাথরের ভাস্কর্য স্থাপন এবং জাতীয় পর্যায়ে সময় গণনার ডিজিটাল বোর্ড নির্মাণে সরকারের মোট কত অর্থ ব্যয় হয়েছে। পাশাপাশি এই ব্যয়ের বিষয়ে সরকারের কোনো পর্যালোচনা বা ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে কি না, সেটিও জানতে চান তিনি।

জবাবে অর্থমন্ত্রী জানান, ‘মুজিববর্ষ’ উদযাপনের অংশ হিসেবে দেশের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি সংস্থা নানা কর্মসূচি বাস্তবায়ন করেছে। এসব কর্মসূচির আওতায় জেলা ও উপজেলা পর্যায়ে অনুষ্ঠান আয়োজন, স্মারক স্থাপনা নির্মাণ, সরকারি দপ্তরে ছবি, বেদী ও ভাস্কর্য স্থাপন এবং ডিজিটাল কাউন্টডাউন বোর্ড তৈরিসহ বিভিন্ন খাতে সর্বমোট ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয় হয়েছে।

তিনি আরও জানান, এই ব্যয়ের বিস্তারিত তথ্য সম্বলিত ‘মুজিববর্ষ উদযাপন বাবদ ব্যয় বিবরণী’ শীর্ষক একটি পূর্ণাঙ্গ হিসাব সংসদে উপস্থাপন করা হয়েছে, যাতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ব্যয়ের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।

সংসদে উপস্থাপিত এই তথ্যের মাধ্যমে প্রথমবারের মতো ‘মুজিববর্ষ’ উদযাপনে সরকারের মোট ব্যয়ের একটি সমন্বিত চিত্র প্রকাশ্যে এলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV