1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
July 6, 2026, 2:01 pm

গুলশান–বনানী–বারিধারা লেক রক্ষায় প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ

Reporter Name
  • Update Time : Monday, July 6, 2026
  • 17 Time View

তিস্তা টিভি ডেস্ক

রাজধানীর গুলশান, বনানী ও বারিধারা লেকের পরিবেশ সুরক্ষা, পানিদূষণ রোধ এবং সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কার্যকর ও সমন্বিত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৬ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় গুলশান–বনানী–বারিধারা ও নিকেতন এলাকার ভবনগুলোর পয়োনিষ্কাশন সংযোগ ব্যবস্থা যাচাই এবং লেক দূষণমুক্ত করার সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, লেকের বর্জ্য অপসারণ, পানিদূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সিটি করপোরেশন ও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

সভায় জানানো হয়, লেক দূষণমুক্ত করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে যেসব ভবনের পয়োবর্জ্য সরাসরি লেকে পড়ছে, তা বন্ধে জরুরি ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এছাড়া গুলশান–বনানী–বারিধারা লেকে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপনের বিষয়েও আলোচনা হয়। লেক ও সংযুক্ত খাল নিয়মিত পরিষ্কার রাখা, বর্জ্য অপসারণ এবং পানিপ্রবাহ স্বাভাবিক রাখার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়েও মতবিনিময় করা হয়।

কড়াইল বস্তি থেকে সৃষ্ট বর্জ্য সরাসরি লেকে প্রবেশ রোধে একটি কার্যকর কর্মপরিকল্পনা তৈরির বিষয়েও সভায় আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন এবং রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV