1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
May 24, 2026, 4:17 pm

২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায় যুবকের মৃত্যুদণ্ড

Reporter Name
  • Update Time : Sunday, May 24, 2026
  • 18 Time View
জেলা প্রতিনিধি

মেহেরপুরে নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় শাকিল হোসেন (২৪) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মাত্র ২৯ কার্যদিবসে মামলার বিচার শেষ করে রায় ঘোষণা করা হয়।

রোববার (২৪ মে) দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত শাকিল হোসেন মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের আবদাল হকের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৬ জুন গাংনী উপজেলার একটি গ্রামে শিশুটিকে কৌশলে পাটখেতে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর শিশুটির বাবা গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।

বিচার চলাকালে সাক্ষ্য-প্রমাণ ও শুনানিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মোস্তাফিজুর রহমান তুহিন জানান, মাত্র ২৯ কার্যদিবসে মামলার রায় সম্পন্ন হওয়ায় তারা সন্তুষ্ট।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মারুফ আহমেদ বিজন জানান, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV