1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 21, 2026, 11:11 am

কর্মসংস্থানের মূল লক্ষ্য ছাত্রদের তৈরি করা: উপদেষ্টার বার্তা

Reporter Name
  • Update Time : Tuesday, January 13, 2026
  • 102 Time View

নিজস্ব প্রতিনিধি,

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শিক্ষার্থীদের কেবল চাকরিপ্রার্থী হিসেবে নয়, চাকরি সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, “উদ্যোক্তা মানসিকতা, কল্পনাশক্তি ও নতুন কিছু তৈরির সাহস শিক্ষাব্যবস্থার মাধ্যমে বিকশিত হওয়া জরুরি।”

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা-২০২৬’ শীর্ষক দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, “শিক্ষা কেবল চাকরির উপযোগী জনশক্তি তৈরি করতে নয়, বরং সৃজনশীল, স্বাধীন চিন্তাশীল ও উদ্ভাবনী মানুষ গড়ে তোলার মাধ্যম হওয়া উচিত। প্রচলিত শিক্ষাব্যবস্থা অনেক সময় মানুষের জন্মগত সৃজনশীলতাকে দমন করে কেবল চাকরির প্রস্তুতিতে সীমাবদ্ধ রাখে।”

তিনি আরও বলেন, “দক্ষিণ এশিয়া সম্ভাবনাময় অঞ্চল হলেও রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক বিভাজনের কারণে এই সম্ভাবনাগুলো কাজে লাগানো যায় না। শিক্ষা হতে পারে সেই শক্তি, যা তরুণদের পরিবর্তনের নেতৃত্ব দিতে সক্ষম করবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV