নিজস্ব প্রতিনিধি,
নির্বাচনী পরিবেশের মধ্যেই হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে ভোলার লালমোহন উপজেলার রামাগঞ্জ ইউনিয়নের রায়চান্দ বাজার এলাকা। শুক্রবার সন্ধ্যার পর বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে পুরো এলাকা রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়। প্রায় এক ঘণ্টা ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও হাতাহাতির ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির কয়েকজন নারী কর্মী ওই এলাকায় গণসংযোগে গেলে বিএনপির এক নেতার বাড়িতে বাধার মুখে পড়েন। পরে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিকেলে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হলেও সন্ধ্যার পর আবার সংঘর্ষ শুরু হয়।
খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানার ওসি মোহাম্মদ অলিউল ইসলাম জানান, বড় ধরনের সংঘাত এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।








Leave a Reply