1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
September 5, 2026, 12:23 pm

খালেদা জিয়ার ই/ন্তে/কা/লে মনোনয়ন কার্যক্রম আইনগতভাবে সমাপ্ত

Reporter Name
  • Update Time : Saturday, January 3, 2026
  • 160 Time View

নিজস্ব প্রতিনিধি,

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে তার দাখিল করা মনোনয়নপত্রের কার্যক্রম আইনগতভাবে সমাপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৭ আসনে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে পাঁচজন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং চারজনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও আবিদুর রহমান সোহেলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তবে ত্রুটির কারণে একই আসনে বাসদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জেএসডির তিন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

অন্যদিকে বগুড়া-৭ আসনে বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী আনছার আলীর মনোনয়ন বাতিল হলেও বিএনপির মোরশেদ মিলটন, জামায়াতে ইসলামীর গোলাম রব্বানী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শফিকুল ইসলামের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়।

রিটার্নিং কর্মকর্তা জানান, বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ভোরে ইন্তেকাল করায় তার মনোনয়ন কার্যক্রম আর বহাল রাখা সম্ভব নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV