নিজস্ব প্রতিনিধি,
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের খবরে দেশজুড়ে শোকের আবহ বিরাজ করছে—এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। জাতীয় শোকের এই মুহূর্তে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাদের পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিতের ঘোষণা দিচ্ছে। এর ধারাবাহিকতায় ইনকিলাব মঞ্চের উদ্যোগে আয়োজিত ‘স্যাললিটিং আওয়ার কালচারাল হিরো’ কর্মসূচি স্থগিত করা হয়েছে।
শহীদ মুখপাত্র শরিফ ওসমান হাদির স্মরণে শুরু হওয়া এই কর্মসূচিতে গান, কবিতা, গল্প, প্রামাণ্যচিত্র, এনিমেশন, আবৃত্তি, চিত্রাঙ্কন, টাইপোগ্রাফি, ক্যালিগ্রাফি ও স্মৃতিচারণের আয়োজন থাকার কথা ছিল। ইনকিলাব মঞ্চ জানায়, জাতীয় শোকের প্রেক্ষাপটে কর্মসূচিটি আপাতত স্থগিত করা হয়েছে।
সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, বুধবার দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউ ও জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হবে—এবং এতে অংশগ্রহণের জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
Leave a Reply