1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
September 5, 2026, 12:23 pm

নীলফামারীর তিন আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

Reporter Name
  • Update Time : Monday, December 29, 2025
  • 178 Time View

আদুরী আক্তার, তিস্তা টিভি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী জেলার ১, ২ ও ৩ নম্বর সংসদীয় আসনে জামায়াতে ইসলামী তাদের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিয়েছে।

সোমবার দুপুরে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।

দলীয় সূত্রে জানা গেছে, নীলফামারী-১ আসনে অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, নীলফামারী-২ আসনে অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ এবং নীলফামারী-৩ আসনে মাওলানা ওবায়দুল্লাহ সালাফি—এই তিনজনকে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।

মনোনয়নপত্র দাখিলের সময় জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এ সময় নেতৃবৃন্দ সাংবাদিকদের বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই জামায়াতে ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করছে। তারা আরও বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণ তাদের প্রত্যাশিত প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পাবে।

মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশেই মনোনয়নপত্র দাখিল কার্যক্রম সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV