1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 19, 2026, 11:19 pm

চাঁদপুর-৩ আসনে আবুল কালাম আজাদের মনোনয়ন দাবিতে বিএনপির কার্যালয়ে মিছিল-সমাবেশ

Reporter Name
  • Update Time : Tuesday, October 28, 2025
  • 242 Time View

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদকে মনোনয়নের দাবিতে মিছিল ও সমাবেশ করেছেন দলের নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন ঢাকা মহানগর উত্তর তাঁতীদল এবং ঢাকায় অবস্থানরত চাঁদপুর-৩ আসনের সাধারণ মানুষ।

সমাবেশে বক্তারা বলেন, আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় রয়েছেন এবং দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে কাজ করেছেন। তাঁকে মনোনয়ন দিলে চাঁদপুর-৩ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, আবুল কালাম আজাদ দলের কঠিন সময়ে নেতৃত্ব দিয়েছেন এবং বারবার কারা নির্যাতনের শিকার হয়েছেন। তিনি জাতীয়তাবাদী তাঁতীদলকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত দলের সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় ভূমিকা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা সাধারণ জনগণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বলে উল্লেখ করেন নেতারা।

নেতারা তাঁকে সৎ, নিষ্ঠাবান, ত্যাগী ও কর্মীবান্ধব নেতা হিসেবে বর্ণনা করে বলেন, তাঁর নেতৃত্বে জাতীয়তাবাদী তাঁতীদল আরও সুসংগঠিত হয়েছে। তাঁরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান- দলের এই ত্যাগী নেতার প্রতি আস্থা রেখে চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী করা হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV