তিস্তা নিউজ ডেস্ক
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। ৫৩ সদস্যবিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটিতে মনিরা শারমিনকে আহ্বায়ক এবং মাহমুদা আলম মিতুকে সদস্য সচিব করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের অনুমোদনে এই কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে জুলাই আন্দোলনের নেত্রী নুসরাত তাবাসসুমকে মুখ্য সংগঠক করা হয়েছে, যা সংগঠনটিকে আরও সক্রিয় ও গতিশীল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
কমিটির শীর্ষ পর্যায়ে আরও রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে সাইফুন বুশরা মিশমা এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে মনজিলা ঝুমা। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফসা জাহান, নাবিলা তাসনিম, খন্দকার খালেদা আক্তার, আশরেফা খাতুন ও মুনা হাফসা।
যুগ্ম সদস্য সচিব পদে মনোনীত হয়েছেন দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি, নাহিদা বুশরা, কাজী আয়েশা আহমেদ, নীলা আফরোজ, মাহমুদা রিমি ও ইসরাত জাহান বিন্দু। পাশাপাশি যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইশরাত জাহান, উরসী মাহফিলা, সাদিয়া আফরিন, জয়ন্তী বিশ্বাস, সোনিয়া লুবনা, নাফিসা মুশতারী ও নাদিয়া ইসলাম মিম।
এছাড়াও সংগঠক হিসেবে ১৪ জন এবং সদস্য হিসেবে আরও ১৬ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন এই কমিটি নারীদের রাজনৈতিক অংশগ্রহণ ও সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply