তিস্তা নিউজ ডেস্ক
দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। বৃহস্পতিবার (২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংগঠনটি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবং বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের প্রচেষ্টাকে সমর্থন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় রাত ৮টার মধ্যে সব বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়টি চূড়ান্ত হয়েছে।
তবে হোটেল, ফার্মেসি, জরুরি প্রয়োজনীয় সেবা প্রদানকারী দোকান এবং কাঁচাবাজার এই নিয়মের বাইরে থাকবে। সমিতির পক্ষ থেকে আরও বলা হয়েছে, নিয়মিত তদারকি ও দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রম নিশ্চিত করতে সদস্যদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, বৈশ্বিক জ্বালানি সংকট এবং দেশের বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রমে এই ধরনের স্বেচ্ছাসেবী উদ্যোগ দেশের শক্তি ব্যবস্থাপনায় সহায়ক ভূমিকা রাখতে পারে।
Leave a Reply