1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
November 9, 2026, 3:52 pm

মুন্সীগঞ্জে কুন্ডের বাজার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সন্ত্রাসবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Monday, November 9, 2026
  • 18 Time View

হাসেম সরদার বিশেষ প্রতিনিধি, মুন্সীগঞ্জ

​মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় কুন্ডের বাজার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। একই সঙ্গে দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে একটি সন্ত্রাসবিরোধী সমাবেশও অনুষ্ঠিত হয়।

​রোববার (৮ নভেম্বর) বিকেল ৩টায় কুন্ডের বাজার এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রবি, এমপি। এ সময় তিনি মুন্সীগঞ্জের উন্নয়নে সর্বদা পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে রাস্তা, সেতুসহ পুরো জেলাকে আধুনিকায়নে কাজ করার কথা জানান।

​অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো।

​টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিকের সভাপতিত্বে সমাবেশে স্থানীয় বিভিন্ন দাবি তুলে ধরা হয়। বক্তারা কুন্ডের বাজার ব্রিজ, মোল্লা বাজার ব্রিজ ও বেতকা চৌরাস্তার যানজট নিরসনের ওপর বিশেষ জোর দেন এবং নতুন ব্রিজ নির্মাণের গুরুত্ব, এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV