নিজস্ব প্রতিবেদক,
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ভোক্তা পর্যায়ে ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ৭০ টাকা বৃদ্ধি করেছে। নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডার কিনতে ভোক্তাদের গুনতে হবে ১ হাজার ৫৯৮ টাকা। এর আগে এ সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা।
রোববার (২ আগস্ট) বিকেলে বিইআরসি এক বিজ্ঞপ্তিতে আগস্ট মাসের জন্য এলপিজির নতুন মূল্য ঘোষণা করে।
বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিটেইলার পর্যায়ে ভোক্তা মূল্য (মূসকসহ) নতুন করে নির্ধারণ করা হয়েছে। নতুন এ মূল্য রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এটি বহাল থাকবে।
প্রতি মাসের আন্তর্জাতিক বাজারদর ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এলপিজির মূল্য সমন্বয় করে থাকে বিইআরসি। সেই ধারাবাহিকতায় আগস্ট মাসের জন্য নতুন এ মূল্য নির্ধারণ করা হয়েছে।
Leave a Reply