1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
August 2, 2026, 9:18 pm

জুলাইয়ের প্রথম দুই সপ্তাহে দেশে এলো ১৫৪ কোটি ডলারের রেমিট্যান্স

Reporter Name
  • Update Time : Thursday, July 16, 2026
  • 24 Time View

তিস্তা টিভি ডেস্ক

চলতি জুলাই মাসের শুরুতেই প্রবাসী আয়ে ইতিবাচক ধারা দেখা দিয়েছে। মাসের প্রথম ১৪ দিনে দেশে এসেছে ১৫৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ সময়ে প্রতিদিন গড়ে প্রায় ১১ কোটি ১ লাখ ডলার করে প্রবাসী আয় এসেছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, জুলাইয়ের প্রথম দুই সপ্তাহে আসা রেমিট্যান্স গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। গত বছরের প্রথম ১৪ দিনে দেশে এসেছিল ১২৬ কোটি ৬০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে প্রায় ২১ দশমিক ৮০ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, চলতি বছরের শুরু থেকেই প্রবাসী আয়ের প্রবাহ শক্তিশালী রয়েছে। এর আগে গত জুন মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২৮১ কোটি ৭০ লাখ ডলার। জুনের মোট রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ কোটি ৫১ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৪৪ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৮৫ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৬ লাখ ১০ হাজার ডলার।

এর আগের মাসগুলোতেও প্রবাসী আয়ে শক্তিশালী প্রবৃদ্ধি দেখা গেছে। গত মে মাসে দেশে এসেছে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। এছাড়া এপ্রিলে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার এবং মার্চে রেকর্ড ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। মার্চের এই পরিমাণ এখন পর্যন্ত কোনো এক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স। এর আগে গত বছরের ডিসেম্বরে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার এবং সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার প্রবাসী আয় দেশে আসে।

এছাড়া গত বছরের আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।

সব মিলিয়ে প্রবাসী আয়ে ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার সরবরাহে ইতিবাচক প্রভাব ফেলছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩ হাজার ৫৫৬ কোটি ২০ লাখ মার্কিন ডলার বা ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স। এটি কোনো অর্থবছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের নতুন রেকর্ড।

বিশ্লেষকদের মতে, বৈধ পথে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি, ব্যাংকিং চ্যানেলে লেনদেনের সুবিধা এবং আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণ বাড়ার কারণে সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক গতি তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV