1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
May 17, 2026, 4:28 am

শরীয়তপুরে স্বামীকে হত্যার পর দেহ টুকরো টুকরো করে রাখলেন স্ত্রী

Reporter Name
  • Update Time : Saturday, May 16, 2026
  • 19 Time View
জেলা প্রতিনিধি
শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর এলাকায় এক ভয়াবহ ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পারিবারিক কলহের জেরে স্বামীকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করার অভিযোগ উঠেছে স্ত্রী আসমা আক্তারের বিরুদ্ধে। পরে মরদেহের অংশ ড্রামে ভরে রাখা ও ফ্রিজে সংরক্ষণের চেষ্টা করতে গিয়ে স্থানীয়দের সন্দেহে তিনি ধরা পড়েন। পুলিশ পরে তাকে আটক করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মালয়েশিয়া প্রবাসী জিয়া সরদার ও তার স্ত্রী আসমা আক্তার চন্দ্রপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। প্রায় আট বছর আগে তাদের পরিচয় ও পরবর্তীতে বিয়ে হয়। এটি উভয়েরই দ্বিতীয় বিয়ে ছিল। দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে কলহ চলছিল বলে জানা গেছে।

ঘটনার দিন মঙ্গলবার (১২ মে) রাতে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র ঝগড়া হয়। একপর্যায়ে আসমা আক্তার লোহার রড দিয়ে স্বামী জিয়া সরদারের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এরপর হত্যার ঘটনা গোপন করতে মরদেহ টুকরো টুকরো করে ড্রামে ভরে রাখা হয় এবং কিছু অংশ পরবর্তীতে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়। অভিযোগ রয়েছে, মরদেহের অংশ ফ্রিজে রাখার চেষ্টা করার সময় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিষয়টি বুঝতে পারেন। পরে তারা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে তাকে আটক করে।

পুলিশ জিজ্ঞাসাবাদে আসমা আক্তার স্বামী হত্যার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। তার দেওয়া তথ্য অনুযায়ী মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্য বিরাজ করছে। পুলিশ বলছে, ঘটনার পূর্ণ তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV