1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 29, 2026, 11:22 am

রাজবাড়ীতে বজ্রপাতে বাবার মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচল কন্যা

Reporter Name
  • Update Time : Wednesday, April 29, 2026
  • 16 Time View

রাজবাড়ী প্রতি‌নি‌ধি

রাজবাড়ীতে বজ্রপাতে সুমন আহম্মেদ (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার কোলে থাকা সাড়ে ৩ বছর বয়সী মেয়ে সাফিয়া অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেলেও সামান্য আহত হয়েছে।

ঘটনাটি ঘটে বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার মর্জৎকোল বাগমারা এলাকায়। নিহত সুমন আহম্মেদ ওই এলাকার সিদ্দিক মন্ডলের ছেলে এবং পেশায় একটি ওষুধ কোম্পানির কর্মী ছিলেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকালে সুমন তার ছোট মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের একটি দোকানের দিকে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে মুহূর্তেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বজ্রাঘাতের তীব্রতায় শিশু সাফিয়া কোলে থেকে ছিটকে পড়ে যায় এবং সুমন মাটিতে লুটিয়ে পড়েন।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক সুমন আহম্মেদকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, বজ্রপাতে শিশুটির নাক ও কান দিয়ে সামান্য রক্ত বের হলেও প্রাথমিক চিকিৎসার পর সে বর্তমানে আশঙ্কামুক্ত ও সুস্থ রয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এক মুহূর্তের বজ্রাঘাতে একটি পরিবারের জীবন বদলে গেলেও ভাগ্যক্রমে ছোট্ট সাফিয়ার প্রাণ রক্ষা পাওয়াকে স্থানীয়রা “অলৌকিক বেঁচে যাওয়া” হিসেবে দেখছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV