মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে।
৩রা সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলা প্রশাসক ও সমাজসেবা অফিস কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জিল্লুর,উপজেলা শিক্ষা অফিসার রজুমান আরা গুলেনুর,পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজ অধ্যক্ষ গোলাম মোস্তফা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুস সালাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, মহদীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদুল ইসলাম,পলাশবাড়ী বেতকাপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তাক, হরিনাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুব রহমান কবির প্রমুখ।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন পলাশবাড়ী সমাজ সেবা কার্যালয় শিশু সুরক্ষা সমাজকর্মী বাদশা মিয়া।
সভায় শিশু কল্যাণে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়।
Leave a Reply