1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 19, 2026, 9:22 am

চাঞ্চল্যকর জাবেদ হত্যা মামলার ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

Reporter Name
  • Update Time : Sunday, August 24, 2025
  • 132 Time View
আল-আমিন,নীলফামারীঃ
পঞ্চগড় জেলার সদর থানার চাঞ্চল্যকর জাবেদ হত্যা মামলার এজাহারনামীয় ৩ জন আসামিকে গ্রেফতার র‌্যাব।প্রেস
এজাহারসূত্রে জানা যায়, আসামিগণ বিভিন্ন প্রকার মাদক ব্যবসায় এবং চাঁদাবাজির সহিত জড়িত থাকার ঘটনায় জাবেদ উমর জয় এবং তার বন্ধুগণ প্রতিবাদ করেন। উক্ত ঘটনাকে কেন্দ্র করে গত ৬ আগষ্ট  রাত ৮টা ১৫ মিনিট  আসামিগণ মোবাইল ফোনের মাধ্যমে জাবেদকে পঞ্চগড় জেলার সদর থানাধীন সিনেমা হল মার্কেটের সামনে ডেকে নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে  পেটে এবং শরীরের বিভিন্ন অংশে ধারালো ছোরা দিয়ে আঘাত করে গুরুতর  জখম করে কৌশলে ঘটনাস্থল ত্যাগ করে। ভিকটিমের এই অবস্থা দেখে স্থানীয় লোকজন তাকে আধুনিক সদর হাসপাতাল, পঞ্চগড়ে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে জাবেদ মৃত্যুবরন  করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের বড় ভাই বাদী হয়ে পঞ্চগড় জেলার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১৪, তারিখ: ০৮/০৮/২০২৫ ইং, ধারা-৩০২/১১৪/৩৪ পেনাল কোড।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত হয়। এরই ধারাবাহিকতায় গত ২১ আগষ্ট   রাত ৯টা ৩০ মিনিটে  র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী এবং সিপিসি-১, দিনাজপুর এর যৌথ আভিযানিক দল দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন বড় মাঠ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে এজাহারনামীয় আসামি ০১। মোঃ নূর রাব্বী (২৬), পিতা- আমিনুল ইসলাম, ০২। মোঃ আবু তালেব (২৫), পিতা- নজরুল ইসলাম মজনু, উভয় সাং- নতুনবস্তী (রাজনগর) এবং ০৩। মোঃ কামাল হোসেন (৪০), পিতা- মৃত আবতার উদ্দিন, সাং- নতুনবস্তী (খালপাড়া), সর্বথানা-পঞ্চগড় সদর, জেলা-পঞ্চগড়’দেরকে গ্রেফতার করে।
পরবর্তীতে কার্যক্রমের জন্য আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV