1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 19, 2026, 2:14 pm

পলাশবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের মানববন্ধন

Reporter Name
  • Update Time : Saturday, October 25, 2025
  • 183 Time View
মাসুদ রানা পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ
 গাইবান্ধার পলাশবাড়ীতে সকল সনাতনী সংগঠন, প্রতিষ্ঠান ও দেবত্তর স্থান থেকে দীলিপ চন্দ্র সাহার পদত্যাগের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে রাঙ্গামাটি শ্মশান চত্ত্বরে ‘পলাশবাড়ীর সর্বস্তরের হিন্দু সনাতনী’ ব্যানারে এ কর্মসূচী পালিত হয়।
এতে বক্তব্য রাখেন, পলাশবাড়ী কেন্দ্রীয় মহাশ্মশানের নবগঠিত কমিটির সভাপতি অরবিন্দু সরকার, সাধারণ সম্পাদক রাসুদেব সরকার, ধর্মীয় সম্পাদক অপূর্ব কুমার রায় ও সজল চন্দ্র প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘ ২০ বছর ধরে পলাশবাড়ী উপজেলার সকল সনাতনী সংগঠন, প্রতিষ্ঠান ও দেবত্তর স্থানে সভাপতি/ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনসহ একচ্ছত্র আধিপত্য এবং ব্যাপক অনিয়ম-দূর্ণীতি চালিয়ে আসছেন দীলিপ চন্দ্র সাহা। যার অবসান চায় এলাকার সকল সনাতন ধর্মাবলম্বীরা।
তারা আরো বলেন, স্বর্গীয় নিরঞ্জন চন্দ্র (ভজা) ও অবিনাশ কর্মকারের অর্থায়নে রাঙ্গামাটি শ্মশানটি নির্মিত হয়। পরবর্তী সময়ে শ্মশানের দায়িত্বে আসেন শ্রী দীলিপ চন্দ্র সাহা। তিনি দীর্ঘ ২০ বছর ধরে সভাপতি হিসেবে শ্মশানটি কুক্ষিগত করে রেখেছেন। তিনি শ্মশানের নামে প্রাপ্ত সরকারি-বেসরকারি অনুদানের হিসাব-নিকাশ দেন না। শ্মশানে দৃশ্যমান কোন উন্নয়ন নেই। চলছে সীমাহীন দূর্ণীতি। জমিদাতাসহ এলাকার কারো সঙ্গে কোন ধারধারেন না। ফলে দীলিপ চন্দ্রকে  শ্মশানে অবাঞ্চিত ঘোষণা করে তরুণদের সমন্বয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি শ্মশানের উন্নয়নে ইতোমধ্যে স্থায়ী স্থাপনা নির্মাণ কাজ শুরু করেছে।
এমতবস্থায় উপজেলার সকল সনাতনী সংগঠন, প্রতিষ্ঠান ও দেবত্তর স্থানে দূ্র্ণীতি বন্ধসহ উন্নয়নের ধারা জারি রাখতে দীলিপ চন্দ্র সাহার পদত্যাগের কোন বিকল্প নাই। তার পদত্যাগের দাবিতে আজকের এই মানববন্ধন কর্মসূচী পালিত হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV