মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে নিজ পরিবার পরিজন, প্রতিবেশী, দেশ জাতি, মুসলিম উম্মাহ ও ফিলিস্তিনী ভাইবোনদের জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ জুন) বাদ জুমুআ পলাশবাড়ী পৌরশহরের হরিনমারী গ্রামের নিজ বাড়ীতে দোয়ার আয়োজন করেন মানবিক ব্যক্তিত্ব গোলাম হোসেন।
দোয়া পরিচালনা করেন, মাওলানা হাফেজ মো: রায়হান।
শেষে শতাধিক মানুষের জন্য মধ্যাহ্নভোজ এর আয়োজন করা হয়।
গোলাম হোসেন বলেন, আমার সামর্থ অনুযায়ী মানুষের জন্য কিছু করার চেষ্টা চালিয়ে আসছি।জীবনে শেষমুহুর্ত পর্যন্ত মানবিক কাজের সঙ্গে থাকতে চাই। জীবনে এর চেয়ে বড় সুখের কিছু আছে বলে মনে করি না।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে দ্বীনি ও জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন গোলাম রহমান।
তিনি বৈরী হরিণমারী গ্রামের মরহুম ইয়াছিন আলীর ছেলে। তিনি নৌবাহিনীতে কর্মরত ছিলেন।
Leave a Reply