1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
November 1, 2026, 10:51 am

নীলফামারীতে জাতীয় যুব দিবস পালন, ঋণের চেক ও সনদ পত্র বিতরণ

Reporter Name
  • Update Time : Sunday, November 1, 2026
  • 0 Time View

মোঃ এমদাদুল হক, নীলফামারী। 

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে নীলফামারীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার দুপুরে (১নভেম্বর) যুব উন্নয়ন অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যোগে র‌্যালি, যুব সমাবেশ, ঋণের চেক ও প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা যুব ভবনে অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক দিলগীর আলম।

 

জেলা যুব কার্যালয়ের কম্পিউটার ট্রেডের প্রশিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. আতিউর রহমান শেখ, যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর একেএম লতিফুল বারী, সফল আত্মকর্মী জয়নুল আবেদীন, সফল যুব সংগঠক আব্দুল মোমিন, প্রশিক্ষনার্থী ইনজামামুল হক ও মারিয়া আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ বলেন, শুধু চাকুরীর পিছনে না ছুটে দক্ষতা অর্জন করে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়।
বতর্মান সময়ে নিজেকে উদ্যোক্তা হিসেবে তৈরি করার জন্য অনেক সুযোগ রয়েছে। যার অন্যতম উদাহরণ হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর।
তিনি বলেন, যুব কার্যালয়ের বিভিন্ন ট্রেড থেকে প্রশিক্ষণ নিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করা যায়।
অনুষ্ঠানে ই-লার্নিং এন্ড আর্নিং সেন্টার থেকে প্রশিক্ষণ নেয়া দু’জন ও যুব ভবনের কম্পিউটার ট্রেড থেকে প্রশিক্ষণ নেয়া দু’জনকে সনদ পত্র এবং ৮০ হাজার করে চার যুবককে ৩লাখ ২০হাজার টাকার ঋণের চেক তুলে দেন প্রধান অতিথি।
যুব উন্নয়ন অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক দিলগীর আলম জানান, গরু মোটাতাজা করণ ও গাভী পালনে এই ঋণ প্রদান করা হয়।
উপ-পরিচালক দিলগীর বলেন, এবারই প্রথম যুব দিবস ঘিরে সাত দিন ব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে সরকার। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, প্রীতি ফুটবল ম্যাচ, বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ, জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় এবং সামাজিক সচেতনতায় যুবদের ভুমিকা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে সপ্তাহব্যাপী কর্মসূচিতে।
এছাড়া যুব ভবন প্রাঙ্গণে চারটি স্টলে সফল চার উদ্যোক্তার পণ্য উপস্থাপন করা হয়। এতে জলঢাকা উপজেলার একটি ও সৈয়দপুর উপজেলার তিনটি স্টল রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV