1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
August 30, 2026, 1:41 pm

জলঢাকা থানা পুলিশের তৎপরতায় চুরি যাওয়া অটোভ্যান ফিরে পেলেন মালিক

Reporter Name
  • Update Time : Monday, March 30, 2026
  • 118 Time View

নিজেস্ব প্রতিনিধি

নীলফামারীর ডোমার উপজেলার চিলেহাটি গ্রামে সংঘটিত এক চুরির ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়ে চুরি হওয়া অটোচালিত ভ্যান উদ্ধার করেছে জলঢাকা থানা পুলিশ।
গত ২৮ মার্চ ২০২৬ তারিখ ভোরবেলা, মোঃ সিরাজুল ইসলামের বাড়ির ঘরের বেড়া কেটে দুর্বৃত্তরা তার অটোচালিত ভ্যানটি চুরি করে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে জলঢাকা থানা পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে।
পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে চুরি হওয়া ভ্যানটি উদ্ধার করতে সক্ষম হয় এবং আজ তা ভুক্তভোগী মোঃ সিরাজুল ইসলামের হাতে বুঝিয়ে দেয়।
এ ঘটনায় ভুক্তভোগী সিরাজুল ইসলাম জলঢাকা থানা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের দ্রুত ও দায়িত্বশীল ভূমিকার জন্য ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV