1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
August 30, 2026, 12:13 pm

সৈয়দপুরে ভয়াবহ আগুন, ব্যাংকসহ অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই

Reporter Name
  • Update Time : Monday, March 2, 2026
  • 126 Time View

জেলা প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুর শহরের ব্যস্ততম শহীদ ডা. জিকরুল হক সড়কে সোমবার (২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে একটি বহুতল ভবন, ঢাকা ব্যাংক পিএলসি, তুলার দোকানসহ অর্ধশতাধিক মনোহারি ও কাপড়ের দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় সূত্র জানায়, আগুনের সূত্রপাত ঘটে শহরের একটি তুলার দোকান থেকে। অল্প সময়ের মধ্যে আগুন আশপাশের দোকান ও মার্কেটে ছড়িয়ে পড়ে। এতে পাশের বহুতল ভবনে থাকা ঢাকা ব্যাংক, ভিশন শোরুম, গাউসিয়া হোটেল, পাহেলওয়ান হোটেলসহ একাধিক কাপড়ের দোকান ও শোরুম ক্ষতিগ্রস্ত হয়। পরে আগুনটি মনোহারি পট্টিতেও ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সৈয়দপুর, নীলফামারী, উত্তরা ইপিজেড, রংপুর ও তারাগঞ্জ ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সড়ক বন্ধ করে আগুন নেভানোর চেষ্টা চালানো হয়। দীর্ঘ সময়ের চেষ্টার পরও দুপুর ৩টার পর পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। ঈদের আগে এ ধরনের অগ্নিকাণ্ডে ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখোমুখি হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV