নিজেস্ব প্রতিনিধি:
জলঢাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু নীলফামারীর জলঢাকা উপজেলায় সড়ক দুর্ঘটনায় বিথী আক্তার (৫) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পাঠানপাড়া বাজার সংলগ্ন টেংগনমারী–চিলাহাটি আঞ্চলিক সড়কে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত বিথী ৭ নং মীরগঞ্জ ইউনিয়নের কালকেওট উত্তরপাড়া গ্রামের বাবুল হোসেনের মেয়ে। সে ব্র্যাক পরিচালিত একটি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে স্কুল শেষে বাড়ির অদূরে রাস্তার পাশে সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে দাঁড়িয়ে রাস্তা পার হওয়ার অপেক্ষায় ছিল বিথী। এ সময় টেংগনমারী দিক থেকে আসা ঢাকা মেট্রো ট-২৪-৩৭৭৩ এবং ঢাকা মেট্রো ট-২৪-২০৪৯ নম্বরের দুটি দ্রুতগতির ট্রাক একে অপরকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারায়। এর মধ্যে একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বিথীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা ধাওয়া দিয়ে ট্রাক দুটি আটক করে এবং পুলিশে সোপর্দ করে। তবে চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি প্রশাসনকে দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার নির্দেশ দেন। মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাজু সরকার বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। ট্রাক দুটি জব্দ করা হয়েছে। পলাতক চালক ও হেলপারদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।” এগুলো দিয়ে শিরোনাম করে দাও
Leave a Reply