1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
June 4, 2026, 1:26 pm

জলঢাকা আসনে নবনির্বাচিত সংসদ সদস্যের রাজনৈতিক সৌহার্দ্য প্রদর্শন ও কবর জিয়ারত

Reporter Name
  • Update Time : Sunday, February 15, 2026
  • 113 Time View

তিস্তা নিউজ ডেস্ক:

নীলফামারী-৩ (জলঢাকা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী সম্প্রতি বিএনপি মনোনীত (ধানের শীষ) প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলী সাহেবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি আলহাজ্ব সৈয়দ আলী সাহেবের একমাত্র দৌহিত্র মরহুম সুফিয়ান সিদ্দিক ইবনে শরীফের কবর জিয়ারত করেন।

সৌজন্য সাক্ষাৎকালে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী বাস্তবতা, দলীয় ঐক্য, গণতন্ত্রের ভবিষ্যৎ এবং নীলফামারী-৩ আসনের সার্বিক উন্নয়ন নিয়ে উভয় নেতা সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন। তারা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা, গণতান্ত্রিক মূল্যবোধ সুদৃঢ় করা এবং জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সাক্ষাৎ শেষে মাওলানা ওবায়দুল্লাহ সালাফী আলহাজ্ব সৈয়দ আলী সাহেবের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং মরহুমের রূহের মাগফিরাত কামনায় কবর জিয়ারত করেন। কবর জিয়ারতের সময় তিনি মহান আল্লাহর দরবারে মরহুমের বিদেহী আত্মার শান্তি এবং জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য দোয়া করেন। এছাড়া শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা সালাফী বলেন, মৃত্যু আমাদের জীবনের ক্ষণস্থায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। তিনি মরহুমের পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানান এবং যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা পর্যায়ের একাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী ও মরহুমের স্বজনরাও অনুষ্ঠানে অংশ নেন। উপস্থিত নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যের এই সৌজন্য সাক্ষাৎ ও কবর জিয়ারতকে রাজনৈতিক সৌহার্দ্য, মানবিকতা এবং পারস্পরিক শ্রদ্ধার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন। স্থানীয় রাজনৈতিক মহলে এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের সৌহার্দ্যপূর্ণ ও মানবিক উদ্যোগ জলঢাকা উপজেলার রাজনৈতিক পরিবেশকে সহনশীল, শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV