আসাদুজ্জামান, স্টাফ রিপোর্টার,,,,
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৩ (জলঢাকা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মাওলানা ওবায়দুল্লাহ সালাফী জেলা প্রশাসকের নিকট তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল ২টা ৩০ মিনিটে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় তাঁর সঙ্গে জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিলকালে শহীদ আতিকুল ইসলাম আপনের পিতা ডা. আনিসুর রহমানসহ চার শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তার, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম,জেলা কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মনিরুজ্জামান জুয়েল,জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক প্রভাষক সাদের হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি তাজমুল হাসান সাগর,জেলা সেক্রেটারি রেজাউল করিম উপজেলা জামায়াতের আমীর মোখলেছুর রহমান মাস্টার, নায়েবে আমীর কামারুজ্জামান, সেক্রেটারি মোয়াম্মার আল হাসান, সহকারী সেক্রেটারি মুজাহিদ মাসুমসহ দলীয় নেতাকর্মীরা।
মনোনয়নপত্র দাখিল শেষে নেতৃবৃন্দ বলেন, নীলফামারী-৩ আসনের ভোটাররা সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব নির্বাচনে সচেতন ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদী।
Leave a Reply