1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
September 5, 2026, 6:24 am

নীলফামারীর জলঢাকায় কৃষকদের মাঝে দ্রুত সেচের পানি সরবরাহের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : Tuesday, December 9, 2025
  • 106 Time View

নিজস্ব প্রতিনিধি,

নীলফামারীর জলঢাকায় কৃষকদের মাঝে দ্রুত সেচের পানি সরবরাহের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে গোলনা ইউনিয়নের কালিগঞ্জ বাজারে বিভিন্ন গ্রামের কৃষকদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

“নদী বাঁচাও জীবন বাঁচাও, নদী বাঁচাও কৃষক বাঁচাও”—এই স্লোগানে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম সদস্য সচিব মোঃ সাব্বির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

কৃষকরা জানান, প্রায় দুই দশক ধরে উপজেলার ৭টি ইউনিয়ন সেচ সুবিধা থেকে বঞ্চিত। বিদ্যুৎ ও তেলের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও দ্বিগুণ হয়েছে। শুষ্ক মৌসুমে ক্যানেলগুলোতে পানি না থাকায় তিন ফসলি এলাকায় ফসল উৎপাদনে সংকট দেখা দিয়েছে।

সেচের পানি দ্রুত পৌঁছানো ও বুড়িতিস্তা নদী খনন প্রকল্প বাস্তবায়নের দাবিতে তারা প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করেন। পরে পানি উন্নয়ন বোর্ডের আশ্বাস এবং জলঢাকা থানার ওসি মোঃ নাজমুল আলমের সঙ্গে আলোচনা শেষে অবরোধ তুলে নেন।

এ কর্মসূচিতে জলঢাকা ও আশপাশের ইউনিয়নের হাজারো কৃষক অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV