বাসুদেব রায় ডোমার উপজেলা প্রতিনিধি
নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মো. আল-আমিন রহমানের কর্মজীবনের শেষ কর্মদিবসে অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫শে অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার আয়োজনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত স্যানিটারি ইন্সপেক্টর ও সাবেক অতিরিক্ত স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মো. আল-আমিন রহমান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারীর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সোহান চৌধুরী, মেডিকেল টেকনোজলিস্ট (ইপিআই) হাবিবুর রহমান সিদ্দিকী প্রমুখ সহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক, নার্স-মিডওয়াইভ, স্বাস্থ্য সহকারী এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে তার দীর্ঘ ৩৭ বছরের সাফল্যজনক কর্মজীবনের সততা, নিষ্ঠা, কর্মদক্ষার প্রশংসা ও স্মৃতিচারণ করেন বক্তারা। এসময় তার অবসরকালীন জীবনের জন্য শুভকামনা জানানো হয়।
সদ্য অবসরপ্রাপ্ত স্যানিটারি ইন্সপেক্টর মো. আল-আমিন রহমান বলেন, আমি দীর্ঘ ৩৭ বছর যাবৎ স্বাস্থ্য বিভাগে চাকুরি করেছি। এরমধ্যে প্রায় ২২ বছর স্বাস্থ্য সহকারী, ৫ বছর সহকারী স্বাস্থ্য পরিদর্শক, ১০ বছর স্যানিটারি ইন্সপেক্টর হিসেবে দায়িত্বপালন করি। এছাড়া অতিরিক্ত দায়িত্ব হিসেবে একবছর স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) হিসেবে কর্মরত ছিলাম। অবসরকালীন সময়ে সুশৃঙ্খল জীবনযাপনের জন্য সকলের কাছে আন্তরিক সহযোগিতা পরামর্শ ও দোয়া কামনা করছেন।
Leave a Reply