মনোয়ার হোসেন স্টাফ রিপোর্টার
স্মার্ট কারিগর, দক্ষ জনগোষ্ঠী।ICT বিষয়ে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষে সারা দেশ ব্যাপী উপজেলাগুলোতে ICT Basic training চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ডিমলা উপজেলা UITRCE ল্যাব এ “Basic ICT Training for Teacher ” শিরোনামে ICT প্রশিক্ষণ কোর্স প্রথম ব্যাচের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৬ শে অক্টোবর ) ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ৯:০০ঘটিকায় উক্ত প্রোগ্রামে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন- জনাব,শাহানুর আলম (সহকারী প্রোগ্রামার UIT ব্যানবেইস, ডিমলা।

তিনি তার বক্তবে বলেন, স্মার্ট ও উন্নত জনগোষ্ঠী গড়ে তুলতে ICT শিক্ষার কোন বিকল্প নাই, শিক্ষকরা যেহেতু মানুষ গড়ার কারিগর সেহেতু শিক্ষকরা ICT ট্রেনিং প্রাপ্ত হলে তারা শিক্ষার্থীদের মাঝে তা বিলিয়ে দিয়ে একটি স্মার্ট ও দক্ষ জনগোষ্ঠী উপহার দিতে পারবেন।
উক্ত প্রোগ্রামে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন-জনাব, মীর হাসান আল বান্না, কৃষি অফিসার ডিমলা উপজেলা। তিনি তার বক্তবে বলেন, শুধু মাত্র ICT তে দক্ষ হওয়ার কারণে বিশ্বের অনেক দেশ আজ পৃথিবীতে উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে, আমাদের দেশে শিক্ষকরা পারে ICT শিক্ষার মাধ্যমে একটি উন্নত, দক্ষ জনগোষ্ঠী উপহার দিতে।r
পরে তিনি কৃষি বিষয়ক লিফলেট বিতরণ করেন এবং বলেন
কৃষি বিষয়ে যেকোনো সেবা ও সহযোগিতার জন্য তিনি এবং তার টীম সর্বদা পাশে আছেন।
উক্ত ট্রেনিং ব্যাচে ডিমলা উপজেলার অনেক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানের শিক্ষক মহোদয়গণ অংশ গ্রহণ করেন এবং নিজের ও শিক্ষার্থীর দক্ষতা বৃদ্ধিতে এই প্রশিক্ষণ বিশেষ সহায়ক হবে বলে মন্তব্য করেন।
Leave a Reply