আসাদুজ্জামান স্টাফ রিপোর্টার
নীলফামারী জেলার জলঢাকায় আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে জেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৮ অক্টোবর) বিকাল ৩টায় জলঢাকার সরকারপাড়া এলাকার চেয়ারম্যান বাড়ি তিস্তা টিভির অফিস প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের জেলা সভাপতি মো. এমদাদুল হক এবং সঞ্চালনা করেন জেলা সদস্য আসাদুজ্জামান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আহমেদ সাইদ চৌধুরী ডিডু। তিনি তার বক্তব্যে বলেন, “গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদেরকে আইনি সহায়তা প্রদান করা এই সংগঠনের মূল লক্ষ্য। মানবাধিকার রক্ষায় প্রতিটি সদস্যকে নিরলসভাবে কাজ করতে হবে এবং নিজেদের মানবতার সেবক হিসেবে গড়ে তুলতে হবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশন জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ জোয়ার্দার, সহ-সাধারণ সম্পাদক বজলুর রশিদ লিপু, সহ-সভাপতি রেজাউল করিম, সহ-সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব, সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান বাবু, সমাজসেবা বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ, ত্রাণ বিষয়ক সম্পাদক মাসুদ, শিক্ষা বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক মোশফিকুর রহমান, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রোকনুজ্জামান শাহিন অর্থ বিষয়ক সম্পাদক আদুরী আক্তার সহ জেলা কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যবৃন্দ আলোচনা সভা বক্তারা আইনগত সহকার
আলোচনা সভায় বক্তারা আইনগত সহায়তার প্রয়োজনীয়তা, সমাজে মানবাধিকার লঙ্ঘনের নানা দিক এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভা শেষে নতুন সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয় এবং সকলকে সংগঠনের আদর্শ মেনে কাজ করার আহ্বান জানানো হয়।
এই আয়োজনের মাধ্যমে জেলা পর্যায়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনগণের কাছে কার্যকরভাবে পৌঁছে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
Leave a Reply