1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
June 4, 2026, 12:00 pm

ডোমারে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

Reporter Name
  • Update Time : Tuesday, October 14, 2025
  • 112 Time View

বাসুদেব রায় ডোমার উপজেলা প্রতিনিধি,,,,, 

টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় সারাদেশের ন্যায় নীলফামারীর ডোমার উপজেলাতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১২ই অক্টোবর) সকাল ১০টায় উপজেলার সোনারায় উচ্চ বিদ্যালয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন- ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শায়লা সাঈদ তন্বী।

এসময় আরও উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সাফিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সোহান চৌধুরী, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. হাবিবুর রহমান সিদ্দিকী, সোনারায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী রমনী কান্ত রায় প্রমুখ সহ সহকারী শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য, ‘টাইফয়েড জ্বর রোধে, টিকা নেবো দল বেঁধে’ স্লোগানকে সামনে রেখে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা প্রদান কর্মসূচি হাতে নিয়েছে সরকার। ক্যাম্পেইনে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে টিকাদান শুরু কর হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV