1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
June 4, 2026, 11:59 am

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত ডোমারে

Reporter Name
  • Update Time : Tuesday, October 14, 2025
  • 68 Time View

বাসুদেব রায় ডোমার উপজেলা প্রতিনিধি

‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে সচেতনতামূলক মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ই অক্টোবর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে, পল্লীশ্রীর সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে ডোমার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে দুর্যোগকালীন করণীয় সম্পর্কিত সচেতনতামূলক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শায়লা সাঈদ তন্বী।

এসময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মো. মোজাফফর আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সাফিউল ইসলাম, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ প্রমুখ সহ বিভিন্ন দপ্তরের ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা, পল্লীশ্রীর নেতৃবৃন্দ সহ শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV