1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
June 4, 2026, 11:58 am

নীলফামারীর জলঢাকায় বিএনপির সম্ভাব্য প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময়

Reporter Name
  • Update Time : Tuesday, September 23, 2025
  • 86 Time View

তিস্তা টিভি, ডেক্স,,,

স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নীলফামারী ৩ জালঢাকা আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় প্রেসক্লাব হলরুমে নির্বাচনী মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন প্রার্থীর নির্বাচনী প্রধান সমন্বয়কারী এম শরিফুল ইসলাম বাবু। এসময় তিনি জলঢাকা উপজেলাকে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, শান্তিপূর্ণ, আধুনিক বিশ্বের ও যুগোপযোগী হিসেবে গড়ে তোলার অঙ্গিকার ব্যক্ত করেন। এছাড়াও তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ হবে সমৃদ্ধির বাংলাদেশ। যেখানে মারামারি, হানাহানি কিংবা প্রতিহিংসার রাজনীতি থাকবে না। সকলের অংশগ্রহণে গড়ে উঠবে শান্তিপূর্ণ ও উন্নত দেশ।” নির্বাচনী সমন্বয় কারী বাবু আরো বলেন, রাজনীতি মানুষের কল্যাণের জন্য, ব্যক্তিস্বার্থের জন্য নয়। আমাদের প্রার্থী আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুশিক্ষিত ও আধুনিক জলঢাকা উপহার দিতে নিরলসভাবে কাজ করে চলেছে। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা পেলে নতুনভাবে উপজেলাকে গড়ে তোলা হবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খুরশীদ আলম আলো, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক রুহুল সভায় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে শামীম বলেন, “রাজনীতি মানুষের কল্যাণের জন্য, ব্যক্তিস্বার্থের জন্য নয়। আমি চাই আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুশিক্ষিত ও আধুনিক ত্রিশাল উপহার দিতে। জনগণের ভালোবাসা ও সহযোগিতা পেলে ত্রিশালকে নতুনভাবে গড়ে তুলব।”, জলঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান কবির লেলিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মাহবুবুর রহমান মনি,
মোঃ এমদাদুল হক
চেয়ারম্যান তিস্তা টিভি, রিপোর্টার খোলা কাগজ,
উপজেলা রিপোটার্স ইউনিটির সভাপতি রাশেদুজ্জামান সুমন, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ছানোয়ার হোসেন বাদশা, সাংবাদিক সংস্থার সভাপতি সাংবাদিক রবিউল ইসলাম রাজ, ইনকিলাব প্রতিনিধি শরিফুল ইসলাম প্রিন্স, দৈনিক পরিবেশ প্রতিনিধি আবেদ আলী, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ কাঠালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ওমর ফারুক ও উপজেলা জিয়া মঞ্চের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV