জাহিনুর ইসলাম, জীবন জলঢাকা প্রতিনিধঃ
নীলফামারীর জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের হাড়ােয়া শিমুলবাড়ি দারুল হুদা দাখিল মদ্রাসার নিয়মিত ম্যানেজিং কমিটি ( দাখিল ও ইবতেদায়ী স্তর ) সাধারণ অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। জানা গেছে, বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে
দাখিল স্তর ও ইবতেদায়ী স্তরের দুটি পদে অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটার গন তাদের মনোনীত প্রার্থীকে ভোট দেন।
এ নির্বাচনে দাখিল স্তরে পদে ৪নং ক্রমিক নিয়ে গোলাম মোস্তফা ১ শত ২০ ভোট পেয়ে অভিভাবক সদস্য প্রথম নির্বাচিত হয়েছে ও ৩ নং ক্রমিক নিয়ে ১ শত ৯ টি ভোট পেয়ে ২য় অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন ইমদাদুল হক,১ নং ক্রমিক নিয়ে ৩য় অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন আনিছুর রহমান। তিনি ভোট পেয়েছেন ১শত ২টি এবং ২নং ক্রমিক নিয়ে অভিভাবক সদস্য পদ থেকে পরাজয় হয়েছেন আনারুল ইসলাম। তিনি ভোট পেয়েছেন ৯৫টি।
অন্যদিকে ইবতেদায়ী স্তরে ২জন অভিভাবক সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করলেও ভোটাভোটির মাধ্যমে সাধারণ অভিভাবক সদসয নির্বাচিত হয়েছেন সাইবুল ইসলাম। তিনি ভােট পেয়েছে ২৯টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসিবুল ইসলাম ভােট পেয়েছেন ১৪টি । এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় দাতা সদস্য নির্বাচিত হয়েছেন মােকসেদ আলী, সংরক্ষিত মহিনা পদে আয়শা সিদ্দিকা। দাখিল স্তরে বিনা প্রতি্বন্দ্বীতায় শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন মতিউর রহমান, জান্নাতুল ফেরদৌসী এবং ইবতেদায়ী স্তরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন আব্দুর রহমান প্রমুখ।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ-উজ-জামান সরকার জানায় সুন্দর ও মনোরম পরিবেশের মাধ্যদিয়ে নির্বাচন সুসম্পূর্ন্ন হয়েছে।
অভিভাবক সদস্য নির্বাচনে সহকারী প্রিজাটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসার রক্ষক রাজু আহমেদ, অফিস সহায়ক মােক্তার আলী ও অবিনাশ চন্দ্র রায়।
অত্র মাদ্রাসার অধ্যক্ষ ও সদস্য সচিব আসাদুজ্জামান খান তিনি বলেন দীর্ঘদিনের একটি কাঙ্ক্ষিত প্রত্যাশা পুরন হলাে এই সাধারণ অভিভাবক সদস্য নির্বাচনের মাধ্যমে মাদ্রাসাটির সার্বিক উন্নয়নের ক্ষেত্রে এ নির্বাচিত কমিটির অভিভাবক সদস্যরা মােক্ষম ভূমিকা রাখবে এমনটাই আশা রাখি।
Leave a Reply