হাসানুজ্জামান সিদ্দিকী হাসান জলঢাকা নীলফামারী প্রতিনিধি
গাজীপুরের চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোটার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে প্রকাশ্যে হত্যার প্রতিবাদে ও হত্যা কারীদের বিচারের দাবীতে নীলফামারীর জলঢাকায় সাংবাদিকদের মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার দুপুর ১২ টায় থানা মোড়স্থ প্রেস ক্লাবের সামনে প্রেসক্লাব সহ সকল সাংবাদিক সংগঠন ও কর্মরত সকল সাংবাদিকদের সমন্বয়ে সাংবাদিক তুহিন কে হত্যার প্রতিবাদে ও হত্যা কারীদের দ্রুত বিচারের দাবীতে ঘন্টাব্যাপী মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত মানব বন্ধন ও সমাবেশে
প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন
প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন, সাবেক সভাপতি মাহবুবুর রহমান মনি, সাংবাদিক ফয়সাল মুরাদ,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি রশিদুল ইসলাম শাহ,প্রেস ক্লাব যুগ্ন সম্পাদক মাইদুল হাসান,দপ্তর সম্পাদক হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক হারুন রশীদ রিয়াদ সাংবাদিক সংস্থার সভাপতি রবিউল ইসলাম রাজ, তিস্তা টিভির চেয়ারম্যান মোঃ এমদাদুল হক, বাংলাদেশ প্রেস ক্লাব জলঢাকার সহ সভাপতি মাহমুদুল হাসান,রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক তাহমিদার রহমান মিলন, সাংবাদিক আল ইসলাম সহ সাংবাদিকবৃন্দ প্রমুখ।
মানব বন্ধন ও সমাবেশে বক্তারা বলেন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর জেলা স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন স্থানীয় চাঁদাবাজদের কর্মকাণ্ড নিয়ে দুপুরে লাইভ করার পরপরই গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা মোড়ে সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করে। ন্যাক্কারজনক এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির জোড় দাবি জানান।
সভায় বক্তারা আরো বলেন, সাংবাদিকদের যেভাবে কুপিয়ে হত্যা করা হচ্ছে তা অত্যন্ত বেদনাদায়ক। একই সঙ্গে স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ।
বক্তারা এ হত্যাকান্ড সহ বিগত দিনে সকল সাংবাদিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত সাংবাদিক তুহিন সহ সকল সাংবাদিক হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি সহ ফাঁসির দাবি জানানো হয়।
Leave a Reply