1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
June 4, 2026, 11:21 am

নীলফামারীতে জলবায়ু পরিবর্তন, চারা বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Reporter Name
  • Update Time : Friday, October 25, 2024
  • 74 Time View
নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে  জলবায়ু পরিবর্তন, বৃক্ষরোপণ, চারা বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
২২শে অক্টোবর ২০২৪ সকাল ১০ টা হতে দুপুর ৩ টা পর্যন্ত দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থা ও আইডিয়াল ক্যাডেট একাডেমি এর যৌথ আয়োজনে এবং দ্বীপ্তমান মানবউন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থা, দ্বীপ্তমান নারী কল্যাণ সংস্থা, দ্বীপ্তমান ক্রীড়া ক্লাবের সহযোগিতায় আইডিয়াল ক্যাডেট একাডেমি প্রাঙ্গণে জলবায়ু পরিবর্তন, বৃক্ষরোপণ, চারা বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
এ সময় দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুল মোমিনের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দীন, জেলা ক্রীড়া অফিসার মো: আবুল হাশেম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.টি.এম নূরুল আমিন শাহ্, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: আলমগীর হোসেন, শহর সমাজসেবা অফিসার হৃদয় হোসেন,  আশার আলো মহিলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নাসরিন আক্তার, ধ্রুবতার ইয়ুথ ডেভলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল লতিফ মৃধা,  ইউএসএআইডি বিজয়ী প্রকল্পের ওয়াইলো ডেভেলপমেন্ট অফিসার রঞ্জিতা রানী রায়, ইনসাফ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আখতারুজ্জামান প্রমুখ। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন আইডিয়াল ক্যাডেট একাডেমির পরিচালক ও প্রধান শিক্ষক মোহাম্মদ পারভেজ খান।
উক্ত অনুষ্ঠানে দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থার এমন কার্যক্রমের জন্য উপস্থিত আলোচকবৃন্দ প্রশংসা করেন। তারা আরো বলেন, দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থা দির্ঘদিন ধরে জলবায়ু পরিবর্তন, বৃক্ষরোপণ, চারা বিতরণ, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মাদকবিরোধী কার্যক্রম সাফল্যের সাথে  পরিচালনা করে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV