জাহাঙ্গীর রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদ চত্বরের মূল ফটক থেকে তালতলা ও টিএনটি রোর্ড পর্যন্ত ড্রেনসহ দু’পাশ্বে সাধারণ মানুষজনের চলাচলের ফুটপাতে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ অভিযান করা হয়েছে।
রবিবার (৩০-এপ্রিল) বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, আপনারা দোকানের বাহিরে দোকান দিয়ে নিজের ও জনসাধারণের চলাচলের ব্যাঘাত করছেন, তাতে ক্রেতা-বিক্রেতা উভয়ের সমস্যা হচ্ছে। অর্থাৎ ফুটপাত ছেড়ে দিয়ে আপনাদের যে দোকানগুলো আছে সেই দোকানের শাটার বা ঝাপের ভিতরে ব্যবসা করেন, তাহলে আপনাদেরও ভালো হবে এবং বাজার করতে আসা ক্রেতাদেরও চলাচলের সুবিধা হবে বলে তিনদিনের সময় দিয়ে সতর্কবাণী দেন। তিনি সতর্কবাণীতে বলেন, আজ যেভাবে বুঝিয়ে বললাম, আমার একথা গুলো কেউ যদি না মানেন তাহলে তিনদিন পরে আবার এসে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদণ্ড অর্থাৎ জরিমানা করা হবে।
অপরদিকে উপজেলা প্রশাসনিক ভবন চত্বরের আশপাশে পরিবেশ রক্ষার্থে জনস্বার্থে রাস্তার দু’পাশ্বে পুটপাত দখল করে কাঁচামাল সহ অন্যান্য দোকানগুলে স্থায়ীভাবে তুলে দেওয়া হয়।
Leave a Reply