1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
June 4, 2026, 5:29 am

নীলফামারীতে পুলিশের বিশেষ অভিযান আটক ৩ ডাকাত

Reporter Name
  • Update Time : Thursday, April 20, 2023
  • 126 Time View

তপন দাস, নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীতে পুলিশের বিশেষ অভিযানে আন্ত জেলা ডাকাত দলের ৩ সদস্য কে আটক ও চুরি যাওয়া ৪ টি অটোভ্যান উদ্ধার করেছে নীলফামারী সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারা গারে পাটানো হয়। এবিষয়ে আজ বিকেলে জেলাপুলিশ সুপার জনাব মোস্তাফিজুর রহমান এক প্রেস ব্রিফিং এ বলেন সম্প্রীতি কিছুদিন আগে নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের হরতকিতলা নামক স্হানে এক অটোভ্যান চালককে জখম করে তার অটোভ্যান ছিনতাই করে এই ডাকাত দলের সদস্য রা পরে উক্ত ব্যক্তি সদর থানায় একটি ছিনতাই মামলা করেন এবং সম্প্রতি নীলফামারীতে ডাকাতের উপদ্রব বেড়ে যাওয়ায় আর সেই মামলার তদন্তের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম তথ্য প্রযুক্তি ব্যবহার করে এই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য দের আটক করতে সক্ষম হয় আর আটককৃত ডাকাতরা হলেন ১/ হানিফা ওরফে হানিফা ডাকাত, ২/ পলাশ ওরফে পরেশ ঋৃসি, ৩/ জগদীশ ওরফে হোলু, তাদের কে গতকাল রাতে জেলার বিভিন্ন স্হান থেকে আটক করা হয় ও ছিনতাই হওয়া ৪টি অটোভ্যান উদ্ধার করা হয়। তিনি আরো বলেন যে ডাকাতদের উপদ্রব নিয়ন্ত্রে আনতে আমরা যে অভিযান পরিচালনা করছি তা ভবিষ্যৎ ও অব্যাহত থাকবে আর নীলফামারী জেলাকে চুরি, ছিনতাই, জুয়া, মাদক ও সন্ত্রাস মুক্ত করে তোলার জন্য সকল সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন ।
এসময় সেখানে উপস্থিত ছিলেন জনাব আমিরুল ইসলাম ( অতিরিক্ত পুলিশ সুপার , অর্থ ও প্রশাসন) জনাব মোস্তফা মন্জুর পিপিএম ( অতিরিক্ত পুলিশসুপার নীলফামারী সার্কেল) জনাব জয়ন্ত কুমার সেন ( সহকারী পুলিশসুপার , শিক্ষা নবিশ) জনাব মুক্তারুল ইসলাম ( অফিসার ইনচার্জ সদর থানা) জনাব তাহমিদ হক ববি সভাপতি নীলফামারী প্রেস ক্লাব ও নীলফামারী প্রেস ক্লাবের সকল সদস্য বৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV