1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
June 4, 2026, 1:46 am

নীলফামারীর ডোমারে মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

Reporter Name
  • Update Time : Thursday, March 9, 2023
  • 153 Time View

বাসুদেব রায় ডোমার,নীলফামারী।

নীলফামারীর ডোমারে গতকাল মঙ্গলবার রাতে মাদক মামলার ২ বছরের সশ্রম সাজা ও ৫ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত এক আসামিকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। আজ বুধবার দুপুরে আসামিকে আদালতে প্রেরন করা হয়েছে।
জানা গেছে, মাদক মামলার ২ বছরের সশ্রম সাজা প্রাপ্ত আসামী রফিকুল ইসলামকে বিগত ২৮ শে মে (২০১৭) বিপুল পরিমাণ হেরোইনসহ ডোমার থানাধীন ছোট রাউতা এলাকা থেকে গ্রেপ্তার করে ডোমার থানা পুলিশ।
ডোমার থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১) এর ১(ক) /২৫ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। যাহার জিআর নং ১১৪/১৭ (ডোমার) । আদালত গত ২২ জানুয়ারি (২০২৩) আসামী রফিকুলকে ০২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন। মামলা বিচার কার্য চলাকালীন সময়ে আসামী রফিকুল ইসলাম জামিনে মুক্ত হয়ে দীর্ঘ সময় আত্মগোপনে থাকেন। গতকাল মঙ্গলবার রাতে (৭ই মার্চ ২০২৩ ইং) ডোমার উপজেলার বোড়াগাড়ী এলাকা হতে গোপন সংবাদের ভিত্তিতে আসামি রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
এ ব্যাপারে ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী জানান, আসামি রফিকুল ইসলাম কে আদালতে প্রেরন করা হয়েছে, কিছু ক্ষণ আগে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV