নিজেস্ব প্রতিবেদক
নীলফামারীর ডিমলা উপজেলায় হাম রোগে আক্রান্ত হয়ে ৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটি উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের চাবুলের টারী (ক্লিনিক পাড়া) এলাকার বাসিন্দা মো. আবু বকর সিদ্দিক-এর সন্তান।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি হাম রোগে আক্রান্ত হলে গত ৪ এপ্রিল তাকে দ্রুত ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও তার অবস্থা স্থিতিশীল হয়নি। উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
এই দুঃখজনক ঘটনায় এলাকার মানুষ শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন। স্থানীয়রা জানিয়েছেন, হামসহ সংক্রামক রোগের প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। তারা প্রশাসন ও স্বাস্থ্যকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন, নিয়মিত স্বাস্থ্য শিক্ষা ও টিকা কার্যক্রম জোরদার করার মাধ্যমে এ ধরনের দুঃখজনক ঘটনা রোধ করতে।
ডিমলা উপজেলা স্বাস্থ্য বিভাগও জনগণকে সতর্ক করেছে। তারা জানিয়েছে, শিশুর মৃত্যুতে পরিবারের পাশে থাকা এবং আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। এছাড়া শিশুদের সঠিক সময়মতো টিকা দেওয়া ও সংক্রমণ নিয়ন্ত্রণে বিশেষ নজর দেওয়া হবে।
স্থানীয়রা আশা করছেন, এই ধরনের ঘটনা ভবিষ্যতে এড়াতে স্বাস্থ্যবিধি ও সচেতনতা আরও জোরদার করা হবে। প্রশাসনও বলেছে, হামসহ সংক্রামক রোগ নিয়ে তারা পর্যাপ্ত তৎপরতা অব্যাহত রাখবে।
Leave a Reply