1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 19, 2026, 9:22 am

নীলফামারী জলঢাকায় সরকারি রাস্তায় মন্দির প্রাচীরের পিলার স্থাপন করায় স্থানীয়দের অভিযোগ দায়ের

Reporter Name
  • Update Time : Wednesday, April 1, 2026
  • 41 Time View

নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকা উপজেলার পৌরসভা বগুলাগারী ৫নং (বাবু পড়া) এলাকায় দীর্ঘদিনের চলাচলের রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পক্ষে পৌরসভার নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দারা প্রায় ১০০ বছর ধরে একটি রাস্তা ব্যবহার করে আসছেন। সম্প্রতি ওই এলাকার কিছু ব্যক্তি রাস্তার জায়গায় মন্দিরের প্রাচীরের পিলার স্থাপনের উদ্যোগ নিলে বিরোধের সৃষ্টি হয়। এতে স্থানীয়দের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে বলে অভিযোগ করেন শ্রী: সন্তোষ কুমার রায় ও ভুক্তভোগী আরো অনেকে ভুক্তভোগীদের দাবি, তারা বিষয়টি নিয়ে কথা বলতে গেলে অভিযুক্তরা উত্তেজিত হয়ে গালিগালাজ, এবং ভয়ভীতি প্রদর্শন করতে পারে। এমনকি হামলা ও ভাঙচুরের আশঙ্কাও প্রকাশ করেছেন। এতে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অভিযোগে আরও বলা হয়, রাস্তার উপর পিলার নির্মাণের কারণে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে, এবং বিষয়টি দ্রুত সমাধান না হলে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে।এ বিষয়ে প্রশাসনের কাছে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন শ্রী সন্তোষ কুমার ও এলাকাবাসী। এ বিষয়ে পৌরসভার সচিব
মো: আশরাফুজ্জামান জানান । আমাদের কাছে এখনো অভিযোগ আসেনি অভিযোগ আসলে অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV