নিজেস্ব প্রতিনিধি:
মোনাব্বেরুল হক সংবাদ দাতা, নীলফামারী
মাওলানা ওবায়দুল্লাহ সালাফী, নীলফামারী–৩ (জলঢাকা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে জলঢাকা থানা পরিদর্শন ও সৌজন্য সাক্ষাৎ করেন।
থানায় পৌঁছালে অফিসার ইনচার্জ নাজমুল আলম ফুলেল শুভেচ্ছা জানিয়ে এমপিকে আন্তরিকভাবে বরণ করে নেন।
পরিদর্শনকালে তিনি থানার পুলিশ সদস্য, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা জোরদার এবং জনগণের প্রত্যাশিত সেবা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এমপি ওবায়দুল্লাহ সালাফী বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ বজায় রাখতে পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিদের পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। তিনি দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি প্রভাষক ছাদের হোসেন, উপজেলা আমীর মোখলেছুর রহমান (মাস্টার), নায়েবে আমীর আলহাজ্ব কামরুজ্জামান, সেক্রেটারি মোয়াম্মার আল হাসান, সহকারী সেক্রেটারি মুজাহিদ মাসুমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply