নিজেস্ব প্রতিনিধি:
উত্তর মেলাবর বুড়ারবাড়ী গ্রামে আবারও আয়োজন করা হয়েছে এক ব্যতিক্রমধর্মী জন্মদিন উদযাপন। শ্রী চিত্র রঞ্জন রায়, পিতা মৃত তেরপু শাঁখারী—নিজের কন্যা সূচির জন্মদিন উপলক্ষে প্রতিবছরের মতো এবারও করেছেন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান।
পারিবারিক সূত্রে জানা গেছে, চিত্র রঞ্জন রায়ের বিবাহিত জীবনে মোট চারজন স্ত্রী রয়েছেন। প্রথম স্ত্রীর ঘরে রয়েছে এক ছেলে, দ্বিতীয় স্ত্রীর একমাত্র মেয়ে সূচি। তৃতীয় ও চতুর্থ স্ত্রীর ঘরে বর্তমানে কোনো সন্তান নেই।
গত পাঁচ বছর ধরে গ্রামীণ এই জনপদে লক্ষাধিক টাকা ব্যয়ে সূচির জন্মদিন উদযাপন করে আসছেন তিনি। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। শতশত মানুষের উপস্থিতিতে আয়োজিত হয়েছে বর্ণিল অনুষ্ঠান। স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকেও অনেকে অংশ নেন এই আয়োজনে।
জন্মদিন উপলক্ষে কেক কাটা, আলোকসজ্জা এবং নানা আয়োজনে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বিশেষ আকর্ষণ হিসেবে ঢাকা থেকে আগত শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় অনুষ্ঠিত হয় জমকালো সংগীতানুষ্ঠান, যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
স্থানীয়দের কেউ কেউ বলছেন, গ্রামীণ পরিবেশে এমন আয়োজন সচরাচর দেখা যায় না। আবার কেউ কেউ এটিকে ব্যতিক্রমী উদযাপন হিসেবে দেখছেন।
সব মিলিয়ে, উত্তর মেলাবর বুড়ারবাড়ীতে সূচির জন্মদিন এবারও রূপ নিয়েছে এক উৎসবমুখর আয়োজনের।
Leave a Reply