1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
June 4, 2026, 1:25 pm

বাজার তদারকিতে বাধা, নীলফামারীতে ক্যাবের মানববন্ধন ও স্মারকলিপি

Reporter Name
  • Update Time : Sunday, February 22, 2026
  • 109 Time View

আল-আমিন প্রতিনিধি: নীলফামারী

নীলফামারীতে ক্যাব এর আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান  , নীলফামারী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি কার্যক্রমে বাধা প্রদান ও মার্কেট বন্ধ করার হুমকির প্রতিবাদে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে নীলফামারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে কনজ্যুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), নীলফামারী জেলা শাখার আয়োজনে শহরের চৌরঙ্গীমোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কনজ্যুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নীলফামারী জেলা শাখার সভাপতি সাংবাদিক আল আমিন এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন,জেলা ক্যাব এর প্রচার সম্পাদক আব্দুর রশিদ, এম আর আলী টুটুল,শাহাজান আলী, সৈয়দপুর উপজেলা ক্যাবের সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম, জলঢাকা উপজেলা ক্যাবের সভাপতি সাংবাদিক এমদাদুল হক, ডিমলা উপজেলা ক্যাবের সাধারণ সম্পাদক কে এম ফারুক হোসেন, জেলা ক্যাবের সদস্য আজহারুল ইসলাম রাজা সহ অনেকে।মানববন্ধনে বক্তরা ৫টি দাবি তুলে ধরেন। তাদের দাবিগুলো,১) জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় থেকে পরিচালিত বাজার তদারকিমূলক অভিযানে সার্বিক নিরাপত্তা ও প্রশাসনিক সহায়তা নিশ্চিত করতে হবে। ২)বাজার অভিযানে কোনো বাক্তি বা গোষ্ঠী কর্তৃক বাধা প্রদান, হুমকি বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৩)জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম জোরদার করতে হবে। ৪) ব্যবসায়ীদের আইন মেনে চলতে বাধ্য করতে প্রযোজনীন সভর্কতা, নির্দেশনা ও সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে। ৫)ঢাকায় সৃষ্ট অনভিপ্রেত ঘটনার পুনরাবৃত্তি যেন অত্র জেলায় না ঘটে সে লক্ষ্যে আগাম প্রতিরোধমূলক বাবস্থা নিশ্চিত করতে হবে।এছাড়া বক্তারা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চলমান বাজার মনিটরিং কার্যক্রমে বাধা প্রদান, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার হুমকি প্রদান এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা। এ ধরনের কর্মকাণ্ড আইনের শাসনের পরিপন্থী এবং সাধারণ ভোক্তাদের স্বার্থের বিরুদ্ধে যায়।বক্তারা আরও বলেন, অসাধু ব্যবসায়ীদের কারণে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য অযৌক্তিকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং সাধারণ মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে। তাই বাজারে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত রাখা জরুরি। যারা সরকারি দায়িত্ব পালনে বাধা প্রদান করেছে তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। তারা বলেন ভোক্তাদের স্বার্থ রক্ষা, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং নিরাপদ বাজার ব্যবস্থা গড়ে তুলতে প্রশাসন ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেন। এগুলো দিয়ে শিরোনাম তৈরী করে দাও

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV